দৈনিক জমা, বকেয়া ও ছাড়

  • ড্রাইভার বেছে কিপ্যাডে এক ট্যাপে দৈনিক জমা এন্ট্রি
  • আজকের দৈনিক + আগের বাকি মিলিয়ে মোট আদায়যোগ্য টাকা দেখায়
  • কম টাকা দিলে বাকি নিজে থেকেই পরের দিনে যোগ হয়
  • ছাড় (মাফ) দিয়ে আজকের ঘাটতি মওকুফ করার সুবিধা
  • জমার রসিদ ছবি হিসেবে তৈরি করে হোয়াটসঅ্যাপে শেয়ার
  • ব্লুটুথ থার্মাল প্রিন্টারে জমার রসিদ ছাপা (POS)
  • বকেয়া ড্রাইভারের তালিকা ও এক ট্যাপে SMS রিমাইন্ডার
  • আগের তারিখেও জমা তোলা যায় (ব্যাকডেট), খতিয়ানে চিহ্নিত থাকে
  • ভুল জমা মুছলে ড্রাইভারের বাকি আপনাআপনি ঠিক হয়ে যায়