কাস্টমার বলছে সে পাঁচ কিস্তি দিয়েছে, আপনার মনে হচ্ছে চারটা।

তর্ক না করে অ্যাপটা খুলে দেখিয়ে দিন — কোন তারিখে কত টাকা দেওয়ার কথা ছিল, কবে কত দিয়েছে, কোনটা বাদ পড়েছে, আর এখন কত বাকি।

প্রতিটি পেমেন্টের পাশে তারিখ আর পদ্ধতি লেখা থাকে। কাস্টমার নিজের চোখে দেখলে আর কথা বাড়ে না।

এখান থেকেই নতুন কিস্তি জমা নেওয়া যায়, রসিদ পাঠানো যায়।

কাগজের হিসাব নিয়ে ঝগড়ার দিন শেষ।