কাস্টমার রাস্তায় দাঁড়িয়ে ফোন করে বলল, "ভাই, আমার সেটটা লক হয়ে গেছে!"
আপনি তখন দোকানে নেই। কম্পিউটারও সামনে নেই। আগে এই পরিস্থিতিতে বলতে হতো, "দোকানে এসে দেখব" — আর কাস্টমার সারাদিন ফোন ছাড়াই থাকত।
দোকানদার অ্যাপে কিস্তিতে দেওয়া সব ফোনের তালিকা — কাস্টমারের নাম, মডেল, IMEI আর এখন কী অবস্থায় আছে।
নাম বা IMEI লিখে খুঁজুন, ফোনটা বের করুন, আর দরকার হলে সেখান থেকেই লক বা আনলক করে দিন।
টাকা পেয়ে গেলে রাস্তায় দাঁড়িয়েই আনলক — কাস্টমার খুশি, আপনিও নিশ্চিন্ত।


