মোবাইলের দোকানে শুধু “Samsung A15 — ১০ পিস” লিখে রাখলে যথেষ্ট না। কারণ প্রতিটা ফোন আলাদা।

IMEI না রাখলে যা হয়

  • কোন ফোনটা বিক্রি হলো বোঝা যায় না — ওয়ারেন্টি দাবি এলে ঝামেলা।
  • একই মডেল ভিন্ন দামে কেনা হলে আসল লাভ বের করা যায় না।
  • ফোন হারালে বা বদলে গেলে ধরা কঠিন।
  • চোরাই ফোন অজান্তে কিনে ফেলার ঝুঁকি।

IMEI ধরে রাখলে যা পাওয়া যায়

  • প্রতিটা ফোনের কেনা দাম, সাপ্লায়ার, বিক্রির দাম আর লাভ আলাদা।
  • বিক্রির সময় স্ক্যান করলেই সঠিক ফোন বিলে আসে।
  • ওয়ারেন্টি আর সার্ভিসিংয়ে ফোনের পুরো ইতিহাস।
  • সন্দেহজনক IMEI ব্ল্যাকলিস্টে রেখে সতর্ক থাকা।

সহজ উপায়

কেনার সময়ই IMEI স্ক্যান করে স্টকে তুলুন, বিক্রির সময় স্ক্যান করে বিক্রি করুন। একটা বারকোড স্ক্যানার থাকলে এক সেকেন্ডের কাজ।

আরও পড়ুন: Software বাছাইয়ের checklist · Stock ও IMEI · POS বিক্রি