অফিসে এসে জিজ্ঞেস করতে হয় না "আমার কত জমা হলো"। সদস্য ফোন খুললেই দেখেন।

  • মোবাইল নম্বর + পিনে লগইন
  • হোম, স্টেটমেন্ট, নোটিশ, প্রোফাইল
  • শুধু নিজের হিসাব, বদলানো যায় না
  • অনলাইনে জমা (প্রিমিয়াম)

সদস্য কীভাবে ঢোকেন

একই অ্যাপ, সদস্যের নিজের মোবাইল নম্বর আর পিন দিয়ে। সদস্য ভর্তির সময় মোবাইল নম্বর থাকলে প্রবেশাধিকার নিজে থেকে তৈরি হয়; না থাকলে পরে সদস্যের প্রোফাইল থেকে "অ্যাপ অ্যাক্সেস" দেওয়া যায়, আর পিন SMS-এ পাঠানো যায়।

চারটা ভাগ

  • হোম: মোট সঞ্চয় (গত মাসের তুলনায় কত বাড়ল), সঞ্চয় — ঋণ বকেয়া — নিট, আর সব হিসাব: সঞ্চয়, ডিপিএস, এফডিআর, শেয়ার, লোন, সাথে চার্ট আর সাম্প্রতিক লেনদেন।
  • স্টেটমেন্ট: হিসাব ধরে ফিল্টার, প্রতিটি লেনদেনের পর স্থিতি।
  • নোটিশ: সমিতির দেওয়া নোটিশ।
  • প্রোফাইল: নিজের তথ্য, ভাষা বদল, "সমিতিকে কল"।

কেন এটা আস্থা বাড়ায়

সদস্য শুধু নিজের হিসাবই দেখেন, আর কিছু বদলাতে পারেন না। প্রতিটি জমার পর SMS আর অ্যাপের স্টেটমেন্ট — দুই জায়গায় মিলিয়ে দেখার সুযোগ থাকায় "টাকা খাতায় উঠল কি না" নিয়ে সন্দেহ থাকে না।

অনলাইনে জমা — প্রিমিয়াম মডিউল

সমিতি "অনলাইন আদায়" মডিউল নিলে সদস্য "আমার বকেয়া" থেকে "জমা দিন" চেপে নিজেই অনলাইনে টাকা দিতে পারেন। কোন কোন হিসাবে অনলাইন জমা চলবে আর আংশিক জমা চলবে কি না, তা সমিতি ঠিক করে। টাকা যায় সমিতির নিজের গেটওয়ে অ্যাকাউন্টে, আর নিশ্চিত হলে সদস্যের হিসাবে নিজে থেকে বসে।

Questions people ask

সদস্য কি অ্যাপ থেকে লোনের আবেদন করতে পারেন?

না, সদস্য অ্যাপ এখন হিসাব দেখা, নোটিশ পড়া আর (মডিউল থাকলে) অনলাইনে জমা দেওয়ার জন্য।

সদস্য কি অন্য কারো হিসাব দেখতে পারেন?

না, প্রত্যেক সদস্য শুধু নিজের হিসাবই দেখেন।

অনলাইন জমা কি সব সমিতিতে আছে?

না, এটা আলাদা প্রিমিয়াম মডিউল — সমিতি মডিউল নিয়ে নিজের পেমেন্ট গেটওয়ে যুক্ত করলে তবেই চালু হয়।