মাঠে নেটওয়ার্ক নেই, তবু আদায় চলে। নেট ফিরলে অ্যাপ নিজেই সব সার্ভারে পাঠিয়ে দেয়।

  • সঞ্চয়, ডিপিএস, লোন কিস্তি
  • নতুন সদস্যও অফলাইনে
  • নেট এলে নিজে থেকে সিঙ্ক
  • কোনো এন্ট্রি দ্বিগুণ হয় না

অফলাইনে কী কী করা যায়

  • সঞ্চয় জমা
  • ডিপিএস কিস্তি
  • লোন কিস্তি
  • নতুন সদস্য যোগ

আদায় শীটে "সব সেভ করুন" চাপলে এন্ট্রিগুলো আগে ফোনেই জমা হয়। অফলাইনে নেওয়া জমা পাসবইয়ে "সিঙ্ক বাকি" চিহ্নসহ দেখায়, আর লোন, ডিপিএস, সদস্যের প্রোফাইলের মতো অনেক পাতা আগের সেভ করা তথ্য নিয়ে খোলে।

সিঙ্ক কীভাবে হয়

অ্যাপ খুললে, ইন্টারনেট ফিরলে, অ্যাপে ফিরে এলে — বা "এখনই সিঙ্ক করুন" চাপলে — জমে থাকা এন্ট্রি নিজে থেকেই সার্ভারে যায়। প্রতিটি এন্ট্রির একটা আলাদা পরিচয় থাকে, তাই নেট কেটে কেটে গেলেও সার্ভার কখনো একই জমা দুবার বসায় না।

কোনো এন্ট্রি আটকে গেলে

প্রতিটি এন্ট্রি আলাদা করে যাচাই হয় — একটা আটকালে বাকিগুলো থেমে থাকে না। আটকে যাওয়া এন্ট্রি "সিঙ্ক সমস্যা" পাতায় কারণসহ ওঠে; সেখান থেকে "আবার চেষ্টা করুন" বা "ফেলে দিন"। চুপচাপ কিছুই মুছে যায় না। সিঙ্কের সময় কর্মীর অনুমতি আর এরিয়ার সীমা আবার যাচাই হয়।

কোন কাজে নেট লাগে

উত্তোলন, আয়-ব্যয়ের ভাউচার, লোন বিতরণ, এফডিআর, টান সমিতি, সেটিংস বদল, রিপোর্ট আর SMS — এগুলোর জন্য ইন্টারনেট লাগে। টাকা বের হওয়ার কাজগুলো ইচ্ছে করেই অনলাইনে রাখা, যাতে স্থিতির বেশি টাকা কখনো বের না হয়।

সম্পর্কিত: সঞ্চয় জমা · লোন কিস্তি

Questions people ask

অফলাইনে নেওয়া টাকা কি হারিয়ে যেতে পারে?

এন্ট্রি ফোনে জমা থাকে আর নেট এলে সার্ভারে যায়; কোনো এন্ট্রি আটকালে "সিঙ্ক সমস্যা"-তে কারণসহ থাকে, চুপচাপ মুছে যায় না।

একই জমা দুবার উঠে যাবে না তো?

না, প্রতিটি এন্ট্রির আলাদা পরিচয় থাকায় সার্ভার একই এন্ট্রি দ্বিতীয়বার বসায় না।

অফলাইনে উত্তোলন করা যায়?

না, উত্তোলনের জন্য ইন্টারনেট লাগে — যাতে স্থিতি মিলিয়ে তবেই টাকা দেওয়া হয়।