মাস শেষে হঠাৎ দেখলেন ২৩ হাজার টাকা কম।

কবে কম হলো? কোন দিন? কার হাত দিয়ে? এখন আর খুঁজে বের করার উপায় নেই, কারণ ৩০ দিনের লেনদেন একসাথে মিলাতে বসেছেন। এই টাকাটা চুরি হয়েছে নাকি হিসাবের ভুল — সেটাও কোনোদিন জানা যাবে না।

অথচ প্রতিদিন দুই মিনিট সময় দিলে এই ঘটনা ঘটতেই পারত না।

PhoneSell Pro-তে দোকান বন্ধ করার আগে ক্যাশ বাক্সের টাকা গুনে বসিয়ে দিন। সফটওয়্যার বলে দেবে হিসাবের সাথে মিলেছে কি না — না মিললে কত কম বা বেশি।

গরমিল হলে সেটা সেই দিনেই ধরা পড়ে, আর একদিনের লেনদেন মেলানো অনেক সহজ।

প্রতিদিনের ক্লোজিং রেকর্ড থেকে যায় — কে ক্লোজ করল, কত টাকা ছিল, সব।

কর্মীরাও জানে প্রতিদিন হিসাব মেলানো হয়। এই জানাটাই সবচেয়ে বড় নিয়ন্ত্রণ, কোনো নজরদারির চেয়ে বেশি।