ব্যাংক স্টেটমেন্ট এলো। আপনার হিসাবে ৩ লাখ ২০ হাজার, ব্যাংকে দেখাচ্ছে ৩ লাখ ৮ হাজার।

১২ হাজার টাকার পার্থক্য। চেক ক্লিয়ার হয়নি? কোনো চার্জ কেটেছে? নাকি একটা জমা লিখতেই ভুলে গেছেন? না মেলানো পর্যন্ত জানা যাবে না — আর যত দেরি হবে, খুঁজে বের করা তত কঠিন।

ব্যাংকের হিসাব নিয়মিত না মেলালে ভুল জমতে থাকে, আর একসময় পুরো হিসাবের উপর ভরসা চলে যায়।

PhoneSell Pro-তে ব্যাংক রিকনসিলিয়েশন সহজ — আপনার হিসাবের প্রতিটি লেনদেন পাশে দেখানো হয়, স্টেটমেন্টে যেগুলো পেয়েছেন সেগুলোতে টিক দিন।

যেগুলো মেলেনি সেগুলো আলাদা হয়ে থাকবে — তখন একটা একটা করে দেখে নেওয়া যায়।

মাসে একবার ১৫ মিনিটের এই কাজটা করলে ব্যাংকের হিসাব নিয়ে সারা বছর দুশ্চিন্তা থাকে না।