যেকোনো হিসাব যাচাই করতে হলে শুরু করতে হয় জার্নাল থেকে।
এখানেই প্রতিটি লেনদেনের মূল রেকর্ড — কবে, কী, কত টাকা, কোন খাত থেকে কোন খাতে।
PhoneSell Pro-তে বেশিরভাগ এন্ট্রি নিজে থেকেই তৈরি হয়। তবু কিছু বিশেষ লেনদেন থাকে — মালিকের মূলধন যোগ, সমন্বয়, অবচয় — যেগুলো নিজের হাতে দিতে হয়। সেটাও এখান থেকেই করা যায়।
প্রতিটি এন্ট্রির সাথে কে দিল আর কবে দিল সেটা লেখা থাকে, আর মুছে ফেললেও অডিট লগে রয়ে যায়।
অডিটর বা বিনিয়োগকারীর সামনে এই খাতাটাই আপনার বিশ্বাসযোগ্যতা।


