কালেকশনের ছেলেটা সকালে বের হলো। দুপুরে ফোন করে বলল, "ভাই, তিনজনকে পেলাম না।"

আসলে সে সারাদিন শহরের এ মাথা থেকে ও মাথা ঘুরেছে, কারণ তার তালিকাটা এলাকা ধরে সাজানো ছিল না। তেলের খরচ হলো, সময় গেল, আদায় হলো অল্প।

আদায়ের কাজে সবচেয়ে বড় অপচয় হলো এলোমেলো রুট। একই এলাকার পাঁচজনকে একসাথে ধরতে পারলে দিনে দ্বিগুণ আদায় সম্ভব।

PhoneSell Pro-তে এলাকা তৈরি করে প্রতিটি কাস্টমারকে তার এলাকায় বসিয়ে দিন। তারপর কর্মীদের এলাকা ভাগ করে দিন।

একজন কালেকশন অফিসার শুধু নিজের এলাকার কাস্টমারই দেখতে পাবে — বাকিদের তথ্য তার সামনেই আসবে না। এতে কাজ ভাগ হয়, আবার তথ্যও নিরাপদ থাকে।

কোন এলাকায় বকেয়া বেশি, কোন এলাকা থেকে আদায় ভালো — রিপোর্টে সেটাও দেখা যায়। খারাপ এলাকায় নতুন কিস্তি দেওয়ার আগে দুবার ভাবতে পারবেন।

ভাগ করে দিলে দায়িত্বও পরিষ্কার হয়।