সফটওয়্যার কেনার সময় সবচেয়ে বড় ভয় — লুকানো খরচ।

আজ এক দাম বলে, পরে বলে এই ফিচারের জন্য আলাদা টাকা লাগবে। কিংবা হঠাৎ একদিন প্যানেল বন্ধ হয়ে যায়, তখন জানা যায় মেয়াদ শেষ হয়ে গেছে।

ব্যবসার মাঝখানে এই ধাক্কা কারোরই কাম্য নয়।

PhoneSell Pro-তে সব খোলা। কত দিন মেয়াদ আছে, পরের বিল কবে, কত টাকা — সব এই পর্দায় লেখা। আগের বিলগুলোও দেখা যায়, রসিদ সহ।

মেয়াদ শেষের আগেই মনে করিয়ে দেওয়া হয়, তাই হঠাৎ বন্ধ হওয়ার ভয় নেই।

বিল পরিশোধ করা যায় অনলাইনেই — বিকাশ, নগদ বা কার্ডে। ডিলারের মাধ্যমে নিলে পে-লিংকেও দেওয়া যায়।

যে সফটওয়্যারের হিসাব খোলা, সেটার উপরই ভরসা করা যায়।