সাধারণভাবে অ্যাপ বসালে কাস্টমার চাইলে সেটিং থেকে অ্যাপটা মুছে ফেলতে পারে। রিসেট দিলে তো কথাই নেই।
কিন্তু ফোনটা যদি ডিভাইস ওনার মোডে সেটআপ করা থাকে, তাহলে গল্প বদলে যায় — অ্যাপ মোছা যায় না, জোর করে বন্ধ করা যায় না, রিসেটের পরেও ফোনটা আপনার নিয়ন্ত্রণেই থাকে।
সমস্যা হলো, এতদিন এই কাজটা করতে কমান্ড লাইন জানতে হতো। বেশিরভাগ দোকানদারের জন্য সেটা প্রায় অসম্ভব।
PhoneSell Pro-এর সেটআপ টুল কাজটা এক ক্লিকে নামিয়ে এনেছে। কম্পিউটারে টুলটা চালু করুন, ফোনটা ইউএসবি দিয়ে লাগান, বাটনে চাপ দিন — বাকিটা টুলই করে দেবে।
উইন্ডোজের জন্য তৈরি অ্যাপটা সরাসরি নামিয়ে নেওয়া যায়, আলাদা করে কিছু ইনস্টল করতে হয় না।
নতুন ফোন রিসেট দিয়ে দুই মিনিটে সেটআপ — আর তারপর বছরের পর বছর নিশ্চিন্ত।


