কাস্টমার এসে ২,৫০০ টাকা কিস্তি দিয়ে গেল। কর্মী টাকা নিল, খাতায় লিখল, ড্রয়ারে রাখল।

সন্ধ্যায় দেখা গেল খাতায় লেখা আছে ২,০০০। কর্মী বলছে ভুল করে লিখেছে, কাস্টমার বলছে সে ২,৫০০ দিয়েছে। কে ঠিক? প্রমাণ নেই। আর এই ৫০০ টাকার চেয়েও বড় ক্ষতি হলো — বিশ্বাসে ফাটল।

টাকা হাতে হাতে নিলে এই সমস্যা হবেই। যতক্ষণ না প্রতিটি আদায় সাথে সাথে রেকর্ড হচ্ছে, ততক্ষণ কারও স্মৃতির উপর ভরসা করতে হবে।

PhoneSell Pro-তে কিস্তি নেওয়ার সময় শুধু টাকার অঙ্ক লিখুন আর বেছে দিন টাকাটা কোথায় যাচ্ছে — ক্যাশ বাক্সে, ব্যাংকে নাকি বিকাশে। সফটওয়্যার বাকিটা করে দেয়: টাকাটা পুরনো কিস্তি থেকে সাজিয়ে বসায়, কাস্টমারের বাকি কমিয়ে দেয়, আর সেই অ্যাকাউন্টের ব্যালেন্সেও যোগ করে দেয়।

বকেয়া পুরো শোধ হয়ে গেলে ফোনটা নিজে থেকেই খুলে যায় — রাত বারোটায় টাকা দিলেও। কাস্টমারকে বলতে হয় না, আপনাকেও মনে রাখতে হয় না।

প্রতিটি আদায়ে লেখা থাকে কে নিয়েছে, কখন নিয়েছে, কোন অ্যাকাউন্টে গেছে। তর্কের জায়গা আর থাকে না।