দোকানটা যদি আজ বন্ধ করে দিতে হয়, হাতে কত থাকবে?
স্টক বিক্রি করলে যা আসবে, কাস্টমারদের কাছে যা পাওনা, ব্যাংকে যা আছে — সব যোগ করে পাইকারের দেনা বাদ দিলে যা থাকে, সেটাই আপনার আসল সম্পদ।
এই সংখ্যাটা প্রতি বছর বাড়া উচিত। না বাড়লে বুঝতে হবে লাভ কোথাও গলে যাচ্ছে।
PhoneSell Pro প্রতিদিনের লেনদেন থেকেই ব্যালেন্স শিট তৈরি করে রাখে — সম্পদ, দায় আর মূলধন, যেকোনো তারিখের।
ব্যাংক লোন, অংশীদার বা বিনিয়োগ — সব জায়গায় এই কাগজটাই লাগে।
ব্যবসা বড় হচ্ছে কি না, এই একটা রিপোর্টই সত্যিটা বলে দেয়।


