কাল দোকানে ছিলেন না। আজ জানতে চান কাল কী কী হয়েছিল।
কর্মীকে জিজ্ঞেস করলে সে যা মনে আছে তাই বলবে — বিক্রি কত হয়েছে বলতে পারবে, কিন্তু কত ছাড় দিয়েছে বা কত টাকা বাকিতে গেছে সেটা হয়তো বলবে না।
PhoneSell Pro-এর একদিনের রিপোর্টে সেই দিনের সবকিছু এক পাতায় — কী বিক্রি হলো, কত টাকা এলো, কোন অ্যাকাউন্টে গেল, কত খরচ হলো, কত কিস্তি আদায় হলো, ক্যাশে কত থাকার কথা।
প্রতিদিন সন্ধ্যায় এই রিপোর্টটা দেখে নিলে দোকানে না থেকেও দোকান আপনার হাতেই থাকে।


