হিসাবের একটা সহজ পরীক্ষা আছে — সব খাতের ডেবিট আর ক্রেডিট সমান কি না।
সমান না হলে বুঝতে হবে কোথাও ভুল আছে। হাতে লেখা খাতায় এই ভুল খুঁজে বের করতে দিন লেগে যায়।
PhoneSell Pro-তে ট্রায়াল ব্যালেন্স সবসময় তৈরি থাকে, কারণ প্রতিটি এন্ট্রি সফটওয়্যার নিজেই দুই দিকে সমান করে বসায়।
যেকোনো তারিখ পর্যন্ত সব খাতের ব্যালেন্স, ডেবিট-ক্রেডিট আলাদা কলামে, নিচে মোট মিলিয়ে।
অডিটর বা হিসাবরক্ষক প্রথমেই এই রিপোর্টটা চান — এক ক্লিকে দিয়ে দিন।


