ওয়ারেন্টিতে কাজ করা মানে বিনা পয়সায় খরচ করা।
এক-দুটো হলে সমস্যা নেই। কিন্তু যদি একই মডেলে বারবার ক্লেইম আসে, তাহলে সেই মডেল থেকে লাভের বদলে লোকসান হচ্ছে — আর আপনি হয়তো টেরই পাচ্ছেন না।
PhoneSell Pro-এর ক্লেইম রিপোর্টে প্রতিটি ওয়ারেন্টি কাজের রেকর্ড — কোন সেট, কী সমস্যা, কবে এলো, কত খরচ হলো।
মডেল ধরে গুনে দেখা যায় কোনটায় সবচেয়ে বেশি সমস্যা।
প্রমাণসহ পাইকারকে দেখালে ক্ষতিপূরণ বা বদলি পাওয়ার সম্ভাবনাও বাড়ে।


