একজন দোকানদারকে রাজি করালেন। এখন তাকে সফটওয়্যার চালু করে দিতে কতক্ষণ লাগবে?

অন্য অনেক সিস্টেমে এই কাজে দিন লেগে যায় — ফরম পাঠাও, অনুমোদনের জন্য অপেক্ষা করো, তারপর সেটআপ। ততক্ষণে দোকানদারের আগ্রহ কমে যায়।

PhoneSell Pro-তে আপনি নিজেই দোকান খুলে দেন, এখনই। একটা ফরম — দোকানের নাম, লিগ্যাল নাম, লোগো, ব্র্যান্ডের রং, সাপোর্ট নম্বর, পুরো ঠিকানা (দেশ-বিভাগ-জেলা-উপজেলা-এলাকা), আর মালিকের নাম, ইউজারনেম, ইমেইল, ফোন ও পাসওয়ার্ড।

চাইলে সাথে কিছু লক ক্রেডিটও দিয়ে দিতে পারেন, যাতে সে প্রথম দিন থেকেই কিস্তিতে ফোন বেচতে পারে।

সেভ করার সাথে সাথেই দোকানটি চালু — ১৫ দিনের ফ্রি ট্রায়ালে, সব মডিউল খোলা অবস্থায়। দোকানদার তখনই লগইন করে কাজ শুরু করতে পারে।

দোকানদার সফটওয়্যারটা নিজের চোখে ব্যবহার করে দেখলে কেনার সিদ্ধান্ত অনেক সহজ হয়ে যায়।