আপনার এলাকায় কতগুলো মোবাইলের দোকান আছে? ২০? ৫০? ১০০?
এদের প্রায় সবাই কিস্তিতে ফোন বেচতে চায়, কিন্তু ভয় পায় — টাকা মার যাবে। আর যারা বেচে, তারা খাতায় হিসাব রেখে হিমশিম খায়।
এই দোকানগুলোর কাছে সফটওয়্যারটা পৌঁছে দেওয়াই একটা ব্যবসা। PhoneSell Pro-এর ডিলার হলে আপনি সেটাই করবেন — আর প্রতিটি দোকান থেকে নিয়মিত আয় হবে।
ডিলার প্যানেলে আপনার পুরো নেটওয়ার্ক এক পর্দায় — কয়টা দোকান খুলেছেন, কার কত লক ক্রেডিট আছে, কার ট্রায়াল শেষ হয়ে আসছে, কত টাকা বকেয়া, আর আপনার ওয়ালেটে কত কমিশন জমেছে।
যে দোকানের ট্রায়াল শেষ হচ্ছে সেটা লাল রঙে সামনে চলে আসে — তখনই ইনভয়েস পাঠিয়ে দিন।
দোকান বাড়লে আয় বাড়ে, আর পুরনো দোকানগুলো প্রতি বছর নবায়ন করে। একবার নেটওয়ার্ক দাঁড়িয়ে গেলে আয় চলতেই থাকে।


