একই সফটওয়্যার, কিন্তু প্রতিটি দোকানের চেহারা আলাদা হওয়া উচিত।

কাস্টমারকে যে ইনভয়েস দেবেন তাতে সফটওয়্যারের নাম নয়, আপনার দোকানের নাম-লোগো থাকা চাই। কর্মীরা যে পর্দা দেখবে সেটা তাদের ভাষায় হওয়া চাই।

এই ছোট জিনিসগুলোই ঠিক করে দেয় সফটওয়্যারটা আপনার দোকানে টিকবে কি না।

PhoneSell Pro-তে দোকানের নাম, লোগো, ঠিকানা, ফোন নম্বর, মুদ্রা, তারিখের ধরন আর ভাষা — সব নিজের মতো সাজিয়ে নিন।

পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই চলে। যে কর্মী ইংরেজি বোঝে না, সে বাংলায় ব্যবহার করবে — একই সময়ে, একই দোকানে।

ইনভয়েস, রসিদ, ভাউচার — সবখানে আপনার দোকানের পরিচয়ই থাকবে।