আপনার দোকানের সামনে দিয়ে দিনে কতজন হেঁটে যায়? হয়তো দুইশো।

আর আপনার এলাকায় ফেসবুক চালায় কতজন? হাজার হাজার। তাদের বেশিরভাগই ফোন কেনার আগে অনলাইনে দাম দেখে নেয়। যে দোকানের অনলাইনে কিছু নেই, সে এই কাস্টমারদের কাছে অদৃশ্য।

ওয়েবসাইট বানাতে গেলে ডেভেলপার লাগে, টাকা লাগে, আর প্রতিবার দাম বদলাতে তাকে ফোন করতে হয়। এই ঝামেলার ভয়েই বেশিরভাগ দোকানদার অনলাইনে যান না।

PhoneSell Pro-এর সাথেই আপনার নিজের অনলাইন শপ — আলাদা কোনো খরচ বা কোডিং ছাড়াই। আপনার স্টকের ফোনগুলোই ছবি, দাম আর বর্ণনা সহ সেখানে দেখা যাবে।

স্টকে দাম বদলালে ওয়েবসাইটেও বদলে যায়। মাল শেষ হয়ে গেলে নিজে থেকেই "স্টক নেই" দেখায়।

কাস্টমার ঘরে বসে দেখবে, পছন্দ করবে, অর্ডার দেবে — আর আপনি দোকান থেকেই ডেলিভারি দেবেন।

দোকানের চার দেয়াল পেরিয়ে পুরো এলাকায় পৌঁছানোর সবচেয়ে সস্তা পথ।