কাস্টমার বলল, "আমাকে তো কেউ কিছু জানায়নি!"

আপনি জানেন বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু প্রমাণ কই? এই এক কথায় দোষটা আপনার ঘাড়ে চলে আসে, আর বকেয়ার তাগাদা দেওয়াও কঠিন হয়ে যায়।

PhoneSell Pro-তে পাঠানো প্রতিটি এসএমএসের রেকর্ড থাকে — কোন নম্বরে গেল, কী লেখা ছিল, কখন পাঠানো হলো, আর অপারেটর সেটা পৌঁছে দিয়েছে কি না।

তারিখ ধরে খুঁজে বের করে দেখিয়ে দিন — তর্ক ওখানেই শেষ।

যেসব নম্বরে বার্তা পৌঁছায়নি সেগুলোও আলাদা দেখা যায় — নম্বর ভুল কি না যাচাই করে নিতে পারবেন।

লিখিত প্রমাণ থাকা মানে আত্মবিশ্বাস নিয়ে কথা বলা।