"ভাই, পুরনোটা রেখে নতুন একটা দেন — কত দিতে হবে?"

এক্সচেঞ্জ এখন সবচেয়ে বেশি চাওয়া অফার। কিন্তু হিসাবটা গোলমেলে — পুরনো ফোনের দাম কত ধরবেন, নতুনটার দাম কত, বাকি কত নিতে হবে, আর সবচেয়ে বড় কথা, এই লেনদেনে আপনার লাভ আসলে কত?

বেশিরভাগ দোকানদার মুখে মুখে হিসাব করেন, আর পরে বুঝতে পারেন পুরনো ফোনটা বেশি দামে নিয়ে ফেলেছেন। লাভটা তখন এক্সচেঞ্জেই গলে যায়।

PhoneSell Pro-তে এক্সচেঞ্জের হিসাব সফটওয়্যারই করে দেয় — পুরনো ফোনের মূল্য, নতুনের দাম, বাকি টাকা। কাস্টমারকে পরিষ্কার সংখ্যা দেখিয়ে দিতে পারবেন।

নেওয়া পুরনো ফোনটা সাথে সাথেই আপনার স্টকে যোগ হয়ে যায়, IMEI সহ। পরে যখন সেটা বিক্রি করবেন, তার লাভও আলাদা করে হিসাবে আসবে।

কোন এক্সচেঞ্জে লাভ হলো আর কোনটায় লোকসান — রিপোর্টে দেখে পরের বার দাম ঠিক করতে পারবেন।