মাসের শেষে পাইকার ফোন করে বললেন, "আপনার কাছে ৮৫ হাজার পাই।"
আপনার হিসাবে ৭২ হাজার। এখন কে ঠিক? দুই পক্ষের খাতা মেলাতে বসে দেখা গেল, একটা চালান আপনি তুলতেই ভুলে গেছেন, আর একটা পেমেন্ট উনি লেখেননি।
এই তর্কটা সম্পর্ক নষ্ট করে। অথচ দোষ কারও নয় — দুই পক্ষই মানুষের স্মৃতি আর হাতে লেখা খাতার উপর ভরসা করেছে।
PhoneSell Pro-তে প্রতিটি ক্রয় লেখা থাকে — কোন পাইকার, কোন তারিখ, কী কী মাল, কত দামে, কত দিলেন আর কত বাকি রাখলেন। বাকিটা সাপ্লায়ারের নামে দেনা হয়ে জমা হয়।
টাকা দেওয়ার সময় শুধু অঙ্কটা লিখে দিন, দেনা কমে যাবে। যেকোনো দিন খুলে দেখা যায় কার কত পাওনা, কবে শেষ টাকা দিয়েছেন।
পাইকারের সাথে হিসাব মেলানো তখন পাঁচ মিনিটের কাজ — আর যার হিসাব পরিষ্কার, পাইকার তাকেই সবার আগে নতুন মাল দেয়।


