দোকানে তিনজন কাস্টমার দাঁড়িয়ে। একজন নগদে ফোন নেবে, একজন কিস্তিতে, আরেকজন পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে চায়।
আপনি একা। প্রথমজনের বিল বানাতে গিয়ে খাতায় লিখলেন, দ্বিতীয়জনের কিস্তির হিসাব করতে ক্যালকুলেটর ধরলেন, আর তৃতীয়জনের পুরনো ফোনের দাম ঠিক করতে গিয়ে ভুলে গেলেন প্রথমজন কত টাকা দিয়েছে।
এই তাড়াহুড়োতেই দাম ভুল হয়, ছাড় বেশি দিয়ে ফেলা হয়, আর দিনের শেষে ড্রয়ারের টাকা হিসাবের সাথে মেলে না।
PhoneSell Pro-এর বিক্রির পর্দা এই তিন রকম বিক্রিই এক জায়গা থেকে সামলায়। IMEI স্ক্যান করুন বা মডেলের নাম লিখুন — দাম, ওয়ারেন্টি আর স্টক নিজে থেকেই চলে আসবে।
টাকা নগদে, বিকাশে, কার্ডে বা ভাগ করে — যেভাবেই নিন, প্রতিটি টাকা কোন অ্যাকাউন্টে গেল সেটা লেখা থাকে। কিছু বাকি রাখলে সেটা কাস্টমারের নামে পাওনা হয়ে বসে যায়।
কিস্তিতে দিতে চাইলে একই পর্দা থেকেই — ডাউনপেমেন্ট, কয় মাস, লাভের হার বসিয়ে দিলে চুক্তি আর কিস্তির তালিকা তৈরি। পুরনো ফোন এক্সচেঞ্জে নিলে সেটাও এখানেই, আর ফোনটা সাথে সাথে আপনার স্টকে যোগ হয়ে যায়।
বিক্রি শেষ হওয়ার সাথে সাথে স্টক কমে, লাভ হিসাবে ওঠে, ইনভয়েস প্রিন্টের জন্য তৈরি। আপনাকে আলাদা কিছু লিখতে হয় না।


