"গত ঈদে কত বিক্রি হয়েছিল?"

এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে, তাহলে এবারের ঈদের জন্য কত মাল তুলবেন সেটাও আপনি জানেন না। অনুমান করে মাল তুললে হয় কম পড়ে, নয়তো টাকা আটকে যায়।

ব্যবসার সিদ্ধান্ত অতীতের সংখ্যার উপর দাঁড়ায়। যার রেকর্ড নেই, তার পরিকল্পনাও নেই।

PhoneSell Pro-তে প্রতিটি বিক্রি রেকর্ড হয়ে থাকে — তারিখ, কাস্টমার, পণ্য, দাম, ছাড়, লাভ আর টাকা কোন অ্যাকাউন্টে গেল।

যেকোনো সময়ের বিক্রি বেছে দেখা যায় — আজ, এই সপ্তাহ, গত ঈদ, গত বছরের এই মাস। কোন বিক্রিতে টাকা বাকি আছে সেটাও আলাদা করে দেখা যায়।

পুরনো ইনভয়েস খুঁজতে কাস্টমারের নাম বা IMEI লিখলেই চলে আসে, আবার প্রিন্ট করা যায় বা ছবি তুলে পাঠানো যায়।

তিন বছর পরেও আজকের বিক্রিটা খুঁজে পাওয়া যাবে — খাতায় সেটা সম্ভব নয়।