দোকানে ৫০০ পণ্য। সব যদি এক তালিকায় থাকে, তাহলে খুঁজতে গিয়েই দিন চলে যাবে।

আর রিপোর্ট দেখতে গেলে আরও বড় সমস্যা — ফোনে কত লাভ হচ্ছে আর এক্সেসরিজে কত, সেটা আলাদা করে বোঝাই যাবে না। অথচ অনেক দোকানে ফোনের চেয়ে এক্সেসরিজেই লাভ বেশি।

PhoneSell Pro-তে নিজের মতো ক্যাটাগরি আর ব্র্যান্ড বানিয়ে নিন — ফোন, কভার, চার্জার, হেডফোন, মেমোরি কার্ড, সার্ভিস।

বিক্রির পর্দায় ক্যাটাগরি ধরে খুঁজলে সেকেন্ডেই পণ্য পাওয়া যায়। আর রিপোর্টে দেখা যায় কোন ক্যাটাগরি থেকে কত আয়, কত লাভ।

যে জিনিসে লাভ বেশি, সেটাতেই বেশি নজর দিন — কিন্তু আগে জানতে হবে কোনটায় লাভ বেশি।