প্ল্যাটফর্ম থেকে সরাসরি দোকান খোলার দরকার পড়ে অনেক সময় — নিজের শাখার জন্য, কোনো বিশেষ গ্রাহকের জন্য, বা কোনো ডিলারের অনুরোধে।

PhoneSell Pro-তে এই ফরমে সব ঠিক করে দেওয়া যায় — দোকানের নাম, ব্র্যান্ডিং, ঠিকানা, কোন ডিলারের অধীনে থাকবে, কোন প্ল্যানে চলবে।

কোন মডিউল চালু থাকবে সেটাও এখানেই — লকার, স্টক, হিসাব, সার্ভিস, ওয়েবসাইট। কয়টা ডিভাইস, কয়জন কর্মী, কয়টা শাখা — সীমাও বেঁধে দেওয়া যায়।

মালিকের লগইন একই ফরমে তৈরি হয়ে যায়, তাই আলাদা করে কিছু করতে হয় না।

সেভ করার সাথে সাথেই দোকানটি চালু — প্রধান শাখা আর ভূমিকাগুলোও নিজে থেকে তৈরি হয়ে যায়।