শেয়ার কেনা-ফেরত থেকে বছর শেষের লভ্যাংশ বিতরণ — সবার ভাগ অ্যাপ নিজে হিসাব করে দেয়।
- শেয়ার ক্রয় ও ফেরত
- তিন পদ্ধতিতে লভ্যাংশ
- লভ্যাংশ সরাসরি সঞ্চয়ে
- শেয়ার সার্টিফিকেট
শেয়ার ক্রয় ও ফেরত
শেয়ার কিনতে শুধু কয়টা শেয়ার আর টাকা কোন পথে এলো (নগদ, ব্যাংক বা বিকাশ) দিলেই হয় — দাম শেয়ার স্কিমে ঠিক করা "প্রতি শেয়ারের মূল্য" থেকে নিজে বসে। সদস্য শেয়ার ছেড়ে দিলে একই দামে কিছু বা সব শেয়ার ফেরত নেওয়া যায়, তবে যতগুলো আছে তার বেশি কখনো নয়।
প্রতিটি লেনদেনে রসিদ, আর সদস্যের শেয়ারের পাসবই আলাদা দেখা যায়।
লভ্যাংশ বিতরণের তিন পদ্ধতি
বছর শেষে সব শেয়ারহোল্ডারকে একসাথে লভ্যাংশ দেওয়া যায়। পদ্ধতি একটা বেছে নিন:
- শেয়ারপ্রতি: প্রতিটি শেয়ারে নির্দিষ্ট টাকা।
- শতকরা হার: সদস্যের শেয়ার মূলধনের নির্দিষ্ট শতাংশ।
- মোট পরিমাণ: একটা মোট অঙ্ক দিন, অ্যাপ শেয়ার অনুযায়ী ভাগ করে দেয় — যোগফল ঠিক মোট অঙ্কের সমান হয়।
বিতরণের পর কে কত পেলেন তার তালিকা দেখায়, আর চাইলে প্রতিটি সদস্যকে SMS যায়।
লভ্যাংশ কোথায় যায়
সার্টিফিকেট ও রিপোর্ট
প্রতিটি সদস্যের শেয়ার সার্টিফিকেট ছবি হিসেবে তৈরি হয় — সেভ বা শেয়ার করা যায়। শেয়ারের হিসাব সদস্যের স্টেটমেন্ট PDF-এও আসে, আর বাৎসরিক ট্র্যাকারে কার কত শেয়ার জমা হলো মাস ধরে দেখা যায়।
Questions people ask
শেয়ারের দাম কি বদলানো যায়?
শেয়ারের দাম শেয়ার স্কিমে একটাই ঠিক করা থাকে, আর কেনা-ফেরত দুটোই সেই দামে হয়।
লভ্যাংশ কি নগদে দেওয়া যায়?
না, লভ্যাংশ সবসময় সদস্যের সাধারণ সঞ্চয়ে জমা হয়। সদস্য চাইলে সেখান থেকে তুলতে পারেন।
একজন সদস্যের কয়টা শেয়ার হিসাব থাকে?
প্রতিটি সদস্যের একটাই শেয়ার হিসাব — সেখানেই তাঁর সব শেয়ার যোগ-বিয়োগ হয়।


